২ দিন থ্রিজি-ফোরজি সেবা পেল রোহিঙ্গা শরণার্থীরা

১৬ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪৬  
বন্ধ হওয়ার পনেরো দিন পর ৪৮ ঘণ্টার জন্য থ্রিজি-ফোরজি সেবা পেয়েছে রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থীরা।মিয়ানমারের বিরুদ্ধে দ্য হেগ শহরের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গাম্বিয়ার মামলার শুনানি দেখার জন্য গত শুক্র ও শনিবার তাদের জন্য মোবাইল নেটওয়ার্ক শিথিল কর হয়। জানাগেছে, গত বৃহস্পতিবার এক নির্দেশনায় অপারেটরদের এই সুবিধা দেয়ার চিঠি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জানাগেছে, কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৩ লাখ মোবাইল সিম চালু রয়েছে।